কুড়িগ্রাম নিউজ
কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডি ফাইনাল: চ্যাম্পিয়ন কুড়িগ্রাম ও নাগেশ্বরী থানা
কুড়িগ্রামে ব্যাপক উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম 'কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬' এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কুড়িগ্রাম থানা এবং নারী বিভাগে নাগেশ্বরী থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামে জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে বিনিয়োগকৃত ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ভুক্তভোগীরা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে অভিযুক্তদের গ্রেফতার ও টাকা ফেরতের দাবি জানান তারা।
ভূরুঙ্গামারীতে সার কেলেঙ্কারিতে সরবরাহ বন্ধ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর ডিলারের পক্ষ থেকে এটিকে ‘একতরফা’ বলে দাবি করা হয়েছে। এদিকে তদন্তকে কেন্দ্র করে ওই ইউনিয়নে সার বিতরণ সাময়িক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় আমন চাষিরা।
কুড়িগ্রামে হাঁস-মুরগির খোঁয়াড়ে মিলল ৫৫টি চোরাই মোবাইল, গ্রেপ্তার ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ ও বিজিবির যৌথ দল। এই ঘটনায় এনামুল হক অন্তর নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এসব আইফোনসহ বিভিন্ন নামি ব্র্যান্ডের স্মার্টফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
কুড়িগ্রামকে আর অনগ্রসর জেলা বলা যাবে না: এমপি সুরাইয়া
কুড়িগ্রামের উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। কুড়িগ্রাম প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি জেলাটিকে আর অনগ্রসর বা পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে চিহ্নিত না করার আহ্বান জানান।
‘দ্রুতই শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ’
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে নেওয়া এই বৃহৎ প্রকল্পের পাইলট কার্যক্রমের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে কুড়িগ্রামের নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকার দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছে।